প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিআরটিসি অফিসার্স ওয়েল ফেয়ার এসোসিয়েশনের আহ্বায়ক কমিটি গঠন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ মে, ২০২৫

গত বৃহস্পতিবার (১৫ মে) বাংলাদেশ সড়ক পরিবহন কর্পোরেশন (বিআরটিসি)’র কর্মকর্তাদের সংগঠন “বিআরটিসি অফিসার্স ওয়েল ফেয়ার এসোসিয়েশন” এর নয় সদস্য বিশিষ্ট একটি পূর্ণাঙ্গ আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে। মনিরুজ্জামান (বাবু), উপ-মহাব্যবস্থাপক (পিএন্ডএস)কে আহ্বায়ক, দেওয়ান আব্দুল মান্নান, উপ-মহাব্যবস্থাপক (অডিট)কে যুগ্ম-আহ্বায়ক এবং মাহমুদ আহমাদ মারুফ, সহকারী পরিযান কর্মকর্তাকে সদস্য সচিব মনোনীত করা হয়।

কমিটির সদস্যরা হলেনঃ মোঃ মাসুদ তালুকদার, সিনিয়র ইন্সট্রাক্টর, দীপন চাকমা, সিনিয়র ইন্সট্রাক্টর, ইমাম হোসাইন, ক্র কর্মকর্তা, সহিদ তালুকদার, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা, মোঃ তোফাজ্জল কবির, সহকারী হিসাবরক্ষণ কর্মকর্তা, মোঃ নাদিম হোসেন, সহকারী পরিযান কর্মকর্তা।

উল্লেখ্য, এর আগে গত ২৪ এপ্রিল, ২০২৫ খ্রিঃ বিআরটিসি অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন এর তিন সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছিল।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা