প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

শেয়ারবাজারে বিনিয়োগকারীদের কফিন মিছিল, রাশেদ মাকসুদের পদত্যাগ কবে?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৯ মে, ২০২৫

পুঁজিবাজারে ধারাবাহিক দরপতনের প্রতিবাদে রবিবার লেনদেনে শেষে বাংলাদেশ ব্যাংক ও ঢাকা স্টক এক্সচেঞ্জের পুরনো ভবনের সামনে সড়ক অবরোধ করে বিক্ষোভ ও কফিন মিছিল কর্মসূচি পালন করেছেন বিনিয়োগকারীরা। তারা জানতে চান কবে, রাশেদ মাকসুদ পদত্যাগ করবেন? এসময় ক্ষোভ প্রকাশ করতে দেখা যায় তাদের।

বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদের পদত্যাগ দাবি করেছেন তারা। এসময় বিনিয়োগকারীরা বলেন, পুঁজিবাজার সংস্কার কমিশনের নামে চা-বিস্কুট খাচ্ছে আর বিল জমা দিচ্ছে।

প্রসঙ্গত: সোমবারও সূচক-লেনদেনের পতনে দিশেহারা হয়েছেন শেয়ারবাজারের বিনেয়াগকারীরা। ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের তৃতীয় কার্যদিবস সোমবার (১৯ মে) সূচকের পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। গত কার্যদিবসের তুলনায় কমেছে লেনদেন। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১৪ দশমিক ৭৫ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৭৬ পয়েন্টে। অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৪ দশমিক ২১ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪১ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৮ দশমিক ৩০ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৭১ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ২৮৮ কোটি ৭৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ২৯২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার। আজ লেনদেন হওয়া ৩৯৭ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১২৫ টির, কমেছে ২০২ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৭০ টি কোম্পানির শেয়ারদর।

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা