প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ভারতে তিন বাংলাদেশি আওয়ামী কর্মী গ্রেপ্তার, অবৈধ অনুপ্রবেশের অভিযোগ

অনলাইন ডেস্ক
প্রকাশিত: ১৮ মে, ২০২৫

ভারতের পশ্চিমবঙ্গের উত্তর ২৪ পরগনা জেলা থেকে তিন বাংলাদেশি নাগরিককে গ্রেপ্তার করেছে রহড়া থানা পুলিশ। তারা সবাই বাংলাদেশ আওয়ামী লীগের নেতাকর্মী বলে দাবি করা হচ্ছে। গত ৮ আগস্ট তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রম করে ভারতে প্রবেশ করেছিলেন। রোববার (১৮ মে) তাদের ব্যারাকপুর মহকুমা আদালতে হাজির করা হয়।

গ্রেপ্তার হওয়া ব্যক্তিরা হলেন—মজনু গাজী (৫২), মোহাম্মদ কামাল শেখ ওরফে ইদ্রিস আলী (৪০), এবং মোহাম্মদ মেহেদী হাসান ওরফে মিলন। জানা গেছে, মজনু গাজীর বাড়ি খুলনার দৌলতপুরে, ইদ্রিস আলীর বাড়ি বেতকাশিতে এবং তিনি স্থানীয় ইউনিয়ন যুবলীগের সদস্য সচিব হিসেবে পরিচিত। মেহেদী হাসানের সুনির্দিষ্ট ঠিকানা এখনও জানা যায়নি।

পুলিশ সূত্রে জানা যায়, সম্প্রতি বিভিন্ন গোয়েন্দা সংস্থা থেকে তাদের সম্পর্কে তথ্য এবং ছবি পাওয়ার পর অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। তারা ভারতে প্রবেশের পর আত্মগোপনে ছিলেন বলে জানা গেছে।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার তিনজনের বিরুদ্ধে বেআইনি অনুপ্রবেশ ও অন্যান্য আইনগত ধারায় মামলা দায়ের করা হয়েছে। এই ঘটনাকে ঘিরে স্থানীয়ভাবে রাজনৈতিক আলোচনা শুরু হয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা