প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দরপতনের শীর্ষে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ মে, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর দরপতনের শীর্ষে উঠে এসেছে ফার্স্ট বাংলাদেশ ফিক্সড ইনকাম ফান্ডের।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ফান্ডটির ইউনিট দর আগের দিনের চেয়ে ৪০ পয়সা বা ৯ দশমিক ৭৫ শতাংশ কমেছে।

তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এনআরবি ব্যাংকের শেয়ার দর আগের দিনের চেয়ে ৯ দশমিক ৬৭ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৮ দশমিক ০৪ শতাংশ কমে যাওয়ায় তালিকায় তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ জেনারেল ইন্স্যুরেন্স।

তালিকায় থাকা অন্যান্য কোম্পানির মধ্যে- বারাকা পতেঙ্গা পাওয়ার, সিএপিএম আইবিবিএল ইসলামিক মিউচুয়াল ফান্ড, আইএফআইসি ফার্স্ট মিউচুয়াল ফান্ড, এসইএমএল গ্রোথ ফান্ড, এনআরবিসি ব্যাংক, শাহাজিবাজার পাওয়ার এবং পিএইচপি ফার্স্ট মিউচুয়াল ফান্ড।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা