প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সূচকের পতন, লেনদেন ২৯২ কোটি ৬০ লাখ টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮ মে, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস রোববার (১৮ মে) পতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। তবে গত কার্যদিবসের তুলনায় সামান্য বেড়েছে লেনদেন। কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ২৯ দশমিক ৩৮ পয়েন্ট কমে অবস্থান করছে ৪ হাজার ৭৯১ পয়েন্টে।

অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৬ দশমিক ৬২ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪৬ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৮ দশমিক ০১ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৭৮০ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ২৯২ কোটি ৬০ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ২৬২ কোটি ৮৬ লাখ টাকার শেয়ার।

আজ লেনদেন হওয়া ৪০০ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১০২ টির, কমেছে ২৪১ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৫৭ টি কোম্পানির শেয়ারদর।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা