আলোচিত-সমালোচিত টিকটক কনটেন্ট ক্রিয়েটর লায়লা আখতার ও প্রিন্স মামুনকে ঘিরে ফের নতুন করে বিতর্ক ছড়িয়েছে। সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে মামুনকে টিকটকার অনামিকা ঐশীর সঙ্গে অন্তরঙ্গ অবস্থায় দেখা যায়। এরপর থেকেই শুরু হয় নতুন বিতর্ক।
লায়লা আখতারের অভিযোগ, প্রিন্স মামুন একাধিক নারীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন এবং নিয়মিত মাদক সেবন করেন। শুধু তাই নয়, ভিডিও বার্তায় তিনি দাবি করেন, মামুন তার গর্ভের সন্তানকে লাথি মেরে নষ্ট করেছেন এবং অর্থ আত্মসাৎ করেছেন।
রবিবার (১১ মে) মধ্যরাতে লায়লা বলেন,
“আমি তাকে অন্ধভাবে ভালোবাসতাম, বিশ্বাস করতাম। অথচ সে আমাকে প্রতারণা করেছে। গর্ভের সন্তান নষ্ট করেছে, টাকা নিয়েছে, বাড়ি-গাড়ির দাবিও করেছে।”
অন্যদিকে প্রিন্স মামুন অভিযোগ অস্বীকার করে বলেন,
“লায়লা মিথ্যা অভিযোগ দিয়ে আমাকে বারবার হয়রানি করছে। একের পর এক মামলা, ব্ল্যাকমেইল, এমনকি আত্মহত্যার হুমকিও দিয়েছে। আমি এখন সত্যিই খুব অসহায়।”
তিনি আরও দাবি করেন,
“লায়লা মিথ্যা বিয়ের কাগজ বানিয়ে প্রচার করছে। এসব ভিত্তিহীন অপপ্রচার আমার সম্মানহানি করছে।”
এই ঘটনার পর টিকটক কমিউনিটি ও সাধারণ নেটিজেনদের মাঝে মিশ্র প্রতিক্রিয়া দেখা গেছে। অনেকে এই ঘটনাকে টিকটক তারকাদের ব্যক্তিগত জীবনের করুণ পরিণতি হিসেবে দেখছেন, আবার কেউ কেউ প্রকাশ্য এই বিবাদকে দায়িত্বজ্ঞানহীন বলেও মন্তব্য করছেন।