প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

উচ্চ আদালতে ১৭ ও ২৪ মে বিচারকাজ চলবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ মে, ২০২৫

আগামী ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সুপ্রিম কোর্টের আপিল এবং হাইকোর্ট বিভাগে বিচারকাজ চলবে। আগামী ১১ ও ১২ জুন বুধবার ও বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সাধারণ ছুটি ঘোষণা করায় এই দুই দিন স্বাভাবিক কর্মদিবসের মতোই গণ্য হবে। 

সোমবার (১২ মে) সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেল ড. আজিজ আহমেদ ভূঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগ এবং অধস্তন আদালতগুলো ১১ ও ১২ জুন বুধবার ও বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সরকারি ছুটি ঘোষণা এবং দাপ্তরিক কাজের স্বার্থে ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে অফিস খোলা রাখার ঘোষণা করা হয়েছে।

এ অবস্থায় সুপ্রিম কোর্টের উভয় বিভাগ আগামী ১১ ও ১২ জুন বুধবার ও বৃহস্পতিবার পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে সাধারণ ছুটি ঘোষণা এবং ১৭ মে শনিবার ও ২৪ মে শনিবার সাপ্তাহিক ছুটির দিনে উভয় বিভাগের দাপ্তরিক ও বিচারিক কার্যক্রম চলমান থাকবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা