প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সাপ্তাহিক দরপতনের শীর্ষে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ মে, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন হওয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের শীর্ষে উঠে এসেছে খুলনা পাওয়ার কোম্পানি লিমিটেড।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এ তথ্য উঠে এসেছে।

সূত্র মতে, সপ্তাহজুড়ে খুলনা পাওয়ারের শেয়ারদর কমেছে ১ টাকা ৮০ পয়সা বা ১৩ দশমিক ৯৫ শতাংশ। তালিকায় দ্বিতীয় স্থানে থাকা এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশনের শেয়ারদর কমেছে ১৩ দশমিক ৫০ শতাংশ।

আর তালিকায় তৃতীয় স্থানে থাকা এইচ আর টেক্সটাইলের শেয়ারদর কমেছে ১২ দশমিক ৬৯ শতাংশ।

তালিকায় উঠে আসা অন্যান্য কোম্পানিগুলোর হলো- মিথুন নিটিং এন্ড ডাইং, বসুন্ধরা পেপার মিলস, সোনারগাঁও টেক্সটাইল, গ্লোবাল হেভি কেমিক্যালস, ন্যাশনাল টি কোম্পানি, দুলামিয়া কটন স্পিনিং মিলস এবং এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা