প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক সন্ধ্যায়

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ মে, ২০২৫

অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা পরিষদ সন্ধ্যায় জরুরি বৈঠকে বসছে । আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে আন্দোলন চলছে। উদ্ভূত পরিস্থিতিতে বৈঠক ডাকা হয়েছে বলে মনে করা হচ্ছে। 

শনিবার (১০ মে) বিকেলে অন্তর্বর্তী সরকারের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। তবে জরুরি বৈঠকটি নির্দিষ্ট কোন বিষয়ে অনুষ্ঠিত হতে যাচ্ছে সে ব্যাপারে বিস্তারিত জানা যায়নি।

বৈঠকের সময় ও স্থানের বিষয়েও কোনো তথ্য এখনো গণমাধ্যমকে জানানো হয়নি।

তবে ধারণা করা হচ্ছে, আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিসহ সাম্প্রতিক কয়েকটি ইস্যু নিয়ে আলোচনা হতে পারে বৈঠকে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা