ভারতকে শান্তিতে থাকতে দিব না। তাদের সঙ্গে উত্তেজনা হ্রাস করব না। ভারত আমাদের যে ক্ষতি করেছে সেটির জন্য তাদের পাল্টা জবাব পেতে হবে। পাকিস্তানের আন্তঃবাহিনী পরিদপ্তরের (ডিজিএফআই) মহাপরিচালক (ডিজি) লেফটেনেন্ট জেনারেল আহমেদ শরীফ চৌধুরী এসব কথা বলেছেন।
গত মঙ্গলবার মধ্যরাতে পাকিস্তানের আজাদ কাশ্মিরসহ বিভিন্ন জায়গায় মিসাইল হামলায় ভারত। তাদের এই হামলায় ৩৩ বেসামরিক মানুষ নিহত এবং ৬২ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন আহমেদ শরীফ চৌধুরী। তিনি বলেন, “এটি হলো মূল্য যা আমরা দিয়েছি। প্রত্যেক ফোটা রক্ত সশস্ত্র বাহিনী এবং পাকিস্তানের মানুষের বিবেকে রয়েছে।”
ভারত হামলা চালানোর পর তাদের প্রতিহত করতে সঙ্গে সঙ্গে পাল্টা বিমান হামলা চালানো শুরু করে পাকিস্তানের বিমানবাহিনী। পাকিস্তান দাবি করেছে, তারা ভারতের পাঁচটি যুদ্ধবিমান ভূপাতিত করেছে। যারমধ্যে অত্যাধুনিক রাফাল বিমানও রয়েছে। ভারত রাফাল বিমান হারিয়ে হতাশ হয়ে পড়েছে বলে দাবি করেন পাকিস্তানের এ সামরিক কর্মকর্তা।
সূত্র: দ্য ডন