প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইচ্ছে করলে ভিসা বাতিল করতে পারবেন হজযাত্রীরা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ মে, ২০২৫

হজে যেতে না চাইলে বা কোনো কারণে হজযাত্রীর ভিসা বাতিলের প্রয়োজন হলে তা বাতিল করা যাবে। সৌদি ই-হজ সিস্টেমে ২০২৫ সালের হজে ভিসা সম্পন্ন হওয়া হজযাত্রীদের ভিসা বাতিলের অপশন চালু হয়েছে।

শুক্রবার (৯ মে) হজ এজেন্সিগুলোর কাছে ধর্ম মন্ত্রণালয়ের পাঠানো একটি চিঠিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, সৌদি ই-হজ সিস্টেমে ২০২৫ সালের হজে ভিসা সম্পন্ন হওয়া হজযাত্রীর ভিসা বাতিলের অপশন চালু হয়েছে। এ সুযোগ দেওয়ার ফলে কোনো হজযাত্রীর ভিসা বাতিলের প্রয়োজন হলে তা বাতিল করা যাবে।

এতে আরও বলা হয়, তবে ভিসা বাতিলকারী হজযাত্রীর কাছ থেকে ভিসা ফি ও ইলেকট্রনিক সার্ভিস ফি বাবদ প্রদত্ত ৩৬০ সৌদি রিয়াল সমপরিমাণ অর্থ কর্তনযোগ্য হবে। বিষয়টি হজযাত্রী ও হজ এজেন্সিসহ সংশ্লিষ্ট সকলকে নির্দেশক্রমে অবহিত করা হলো।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা