প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

আওয়ামী লীগ নিষিদ্ধ না হওয়া পর্যন্ত যমুনার সামনে অবস্থান চলবেঃ হাসনাত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ মে, ২০২৫

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ ঘোষণা দিয়েছেন, যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হবে, ততক্ষণ পর্যন্ত যমুনার সামনে থেকে কেউ ওঠবে না ।

বৃহস্পতিবার (৮ মে) রাত ১২টা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার সামনে অবস্থান কর্মসূচির মধ্যে হ্যান্ড মাইকে তিনি এই ঘোষণা দেন।

হাসনাত আবদুল্লাহ বলেন, ড. মুহাম্মদ ইউনূস আমরা আপনাকে সম্মান করি। যতক্ষণ না পর্যন্ত ঐ গণহত্যাকারী আওয়ামী লীগকে রাষ্ট্রদ্রোহী, সন্ত্রাসী হিসেবে ঘোষণা না করছেন এবং নিষিদ্ধ না করছেন, ততক্ষণ পর্যন্ত কেউ এখান (যমুনার সামনে) থেকে উঠবে না।

তিনি বলেন, জুলাইয়ের পক্ষের সব শক্তি, আমরা এই জীবনটাকে বাংলাদেশের জন্য দিয়েছিলাম। আমাদের মধ্য মত পার্থক্য থাকবে, কিন্তু আওয়ামী লীগের প্রশ্নে আমরা ঐক্যবদ্ধ। যতক্ষণ না পর্যন্ত আওয়ামী লীগকে নিষিদ্ধ না করা হচ্ছে, ততক্ষণ পর্যন্ত আমরা ঐক্যবদ্ধ ভাবে এখানে থাকবো।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা