প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

২১ মে থেকে রেলের ঈদের অগ্রিম টিকেট বিক্রি শুরু

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ মে, ২০২৫

আসন্ন ঈদুল আজহা উপলক্ষে আগামী ২১ মে রেলের অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে। আগামী ৬ জুন পর্যন্ত বিভিন্ন তারিখের টিকেট বিক্রি করা হবে। অন্যদিকে আগামী ৩০ মে বিক্রি শুরু হবে ফিরতি টিকেট বিক্রি। ঈদুল ফিতরের মতো এবারও আগাম টিকেটের শতভাগ অনলাইনে বিক্রি করা হবে।

সম্প্রতি রেলভবনে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালক মোঃ আফজাল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।

ট্রেনের অগ্রিম টিকিট
রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে আন্তনগর ট্রেনের ৩১ মে তারিখের টিকেট ২১ মে,  ১ জুনের টিকিট বিক্রি করা হবে ২২ মে; ২ জুনের টিকিট বিক্রি করা হবে ২৩ মে; ৩ জুনের টিকিট বিক্রি করা হবে ২৪ মে; ৪ জুনের টিকিট বিক্রি করা হবে ২৫ মে; ৫ জুনের টিকিট বিক্রি করা হবে ২৬ মে; ৬ জুনের টিকিট বিক্রি করা হবে ২৭ মে।

ট্রেনের ফিরতি টিকিট

ঈদ ফিরতি যাত্রার আন্তনগর ট্রেনের ৯ জুনের টিকিট বিক্রি করা হবে ৩০ মে; ১০ জুনের টিকিট বিক্রি করা হবে ৩১ মে; ১১ জুনের টিকিট বিক্রি করা হবে ১ জুন; ১২ জুনের টিকিট বিক্রি করা হবে ২ জুন; ১৩ জুনের টিকিট বিক্রি করা হবে ৩ জুন; ১৪ জুনের টিকিট বিক্রি করা হবে ৪ জুন এবং ১৫ জুনের টিকিট বিক্রি করা হবে ৫ জুন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা