প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ শপিং মলে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ মে, ২০২৫

রাজধানীর বেইলি রোডে ক্যাপিটাল সিরাজ শপিং মলের নিচতলায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। এছাড়া আরও পাঁচটি ইউনিট রওনা হয়েছে।

সোমবার (৫ মে) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস।

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন বলেন, আজ সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে আমাদের কাছে তথ্য আসে শান্তিনগরের সিরাজ টাওয়ারের নিচতলায় আগুন লেগেছে। আমাদের তিনটি ইউনিট ঘটনাস্থলে কাজ করছে। আরো পাঁচটি ইউনিট রওনা হয়েছে।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

এছাড়া আগুনের ঘটনায় ভবনের ভেতরে অনেক লোকজন আটকে আছে বলে জানিয়েছেন খালেদা ইয়াসমিন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা