প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হাসনাতকে বুক দিয়ে আগলায়ে রাখুনঃ পিনাকী ভট্টাচার্য

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ মে, ২০২৫

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক (দক্ষিণাঞ্চল) হাসনাত আব্দুল্লাহর গাড়িতে গাজীপুরে হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় তীব্র প্রতিক্রিয়া জানিয়েছেন লেখক, ব্লগার ও অনলাইন অ্যাক্টিভিস্ট পিনাকী ভট্টাচার্য। 

রোববার (৪ এপ্রিল) রাতে নিজের অফিসিয়াল ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে তিনি তীব্র প্রতিক্রিয়া জানান।

পিনাকী বলেন, হাসনাত আব্দুল্লাহ জুলাই বিপ্লবের আত্মাকে ধারণ করে। তার উপরে হামলা, জুলাই বিপ্লবের স্পিরিটের উপরে হামলা। হাসনাত আবদুল্লাহকে রক্ষা করা, আপনার আমার সবার দায়িত্ব।

তিনি আরও বলেন, আমি দেশে থাকলে ওকে বুক দিয়ে আগলায়ে রাখতাম। যারা দেশে আছেন তারা হাসনাতকে বুক দিয়ে আগলায়ে রাখুন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা