প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চেয়ারম্যানের পদত্যাগের ‘গুজবে’ শেয়ারবাজারে উর্ধমুখী সব সূচক

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৫ মে, ২০২৫

শেয়ারবাজারে লেনদেনের মাঝখানে বাজারে ‘গুজব’ ছড়িয়ে পড়ে সরকার পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) এর চেয়ারম্যান পদে পরিবর্তন আনছে। সম্ভাব্য চেয়ারম্যান হিসেবে কয়েকটি নামও বাতাসে ভাসতে থাকে। এ বিষয়টিই মূলত আজকের এমন বাজার আচরণের নেপথ্যে বড় ভূমিকা রেখেছে বলে বিনিয়োগকারী এবং কয়েকজন ব্রোকারের সঙ্গে কথা বলে জানা গেছে। তবে কেউ নাম প্রকাশে সম্মত হননি। তারা বলেছেন, বিএসইসির বর্তমান চেয়ারম্যান বাজারে আস্থা ফেরাতে পারেননি। নানা কারণে তার সঙ্গে স্টেকহোল্ডারদের বড় রকমের দূরত্ব তৈরি হয়েছে। নিয়ন্ত্রক সংস্থার ভেতরেও চলছে তীব্র অসন্তোষ। এমন অবস্থায় তার নেতৃত্বে বাজারে গতি ফেরানো সম্ভব নয় বলে মনে করছেন বিনিয়োগকারী ও স্টেকহোল্ডারদের বড় অংশ। তাই কমিশনের চেয়ারম্যান পদে পরিবর্তনের ‘খবর’ তাদেরকে উজ্জীবিত করেছে, যার প্রভাব পড়েছে বাজারে।

পুঁজিবাজারে হঠাৎ আলোর ঝলকানি। টানা দরপতনের বৃত্ত ভেঙ্গে উর্ধমুখী সব মূল্যসূচক। শুধু সূচক নয়, লেনেদেনেও সবুজ ধারা। নিয়মিত দরপতনে অভ্যস্ত বাজারে রোববার (৪ মে) ছিল একেবারেই ভিন্ন চিত্র। এদিন ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রধান মূল্যসূচক ডিএসইএক্স ৩৮ দশমিক ৩৩ পয়েন্ট (০.৭৭%) বেড়েছে। লেনদেন বেড়েছে ৭২ কোটি ৭০ লাখ টাকা। অন্যদিকে লেনেদেন অংশ নেওয়া কোম্পানিগুলোর মধ্যে ৭৩ শতাংশের শেয়ারের/ইউনিটের দাম বেড়েছে।

আজ সূচকের উর্ধমুখী ধারায় লেনেদেন শুরু ডিএসইতে। আর এ ধারা বাজায় থাকে প্রায় পৌনে এক ঘন্টা। এরপর বাজারের গতিপথ বদলে যায়। ধীরে ধীরে সূচক কমতে থাকে। বেলা সোয়া ১২টা নাগাদ ডিএসইএক্স আগের দিনের চেয়ে নিচে চলে আসে। তবে ওই ধারা বেশিক্ষণ বজায় থাকেনি। আবারও বাজার তার দিক বদলায়। এবার সোজা উর্ধমুখী গতিতে সামনে এগুতে থাকে, দিনের লেনদেন শেষ না হওয়া পর্যন্ত এই ধারা বজায় থাকে বাজারে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা