প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নড়াইল জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চঞ্চল শাহারিয়ার গ্রেফতার

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২ মে, ২০২৫

জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি চঞ্চল শাহারিয়ার মিমকে (৩৩) গ্রেপ্তার করেছে নড়াইল পুলিশ। নড়াইলে গত ৪ আগস্ট ছাত্র -জনতার ওপর হামলার ঘটনায় করা মামলায় তিনি গ্রেফতার হন। 

বৃহস্পতিবার (১ মে) বিকেলে উপজেলার লক্ষীপাশা ডাক বাংলো এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

চঞ্চল শাহরিয়ার মিম নড়াইল সদরের আউড়িয়া গ্রামের সেলিম মণ্ডলের ছেলে। তিনি গত ২০১৯ থেকে ২০২২ সাল পর্যন্ত জেলা ছাত্রলীগের সভাপতি পদে দায়িত্ব পালন করছিলেন।

জানা যায়, গত বছরের ৪ আগস্ট বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে লোহাগড়া উপজেলায় পৃথক হামলার ঘটনায় আলাদাভাবে তিনটি মামলায় দায়ের করেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও বিএনপির নেতাকর্মী। মামলা তিনটি করেন শ্রমিকদল নেতা জাহিদুল ইসলাম (ঝুনু), লোহাগড়া ওয়ার্ড বিএনপি নেতা শহিদুল ইসলাম, ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন জেলা মুখ্য সংগঠক কাজী ইয়াজুর রহমান (বাবু)।

মামলায় অভিযোগ তোলা হয়, গত বছরের ৪ আগস্ট সকালে লোহাগড়া উপজেলার সিএন্ডবি চৌরাস্তা ও উপজেলা গেট সংলগ্ন পৃথক দুইটি এলাকায় ফ্যাসিস্ট আওয়ামী লীগ সরকারের পতনের দাবিতে শান্তিপূর্ণ মিছিল করছিলেন বৈষম্য বিরোধী ছাত্র-জনতা। এ সময় আওয়ামী লীগ, ছাত্রলীগসহ সহযোগী অঙ্গসংগঠনের সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র শস্ত্র, লাঠিসোঁটা নিয়ে নিরীহ ছাত্র-জনতার ওপর হামলা চালায় ও ককটেল বিস্ফোরণ ঘটায়। এ ঘটনা অনেক নিরীহ ছাত্র- জনতা আহত হন।

এ বিষয়ে লোহাগড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশিকুর রহমান গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনি কার্যক্রম শেষে আসামিকে আদালতে পাঠানো হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা