প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পুলিশে কনস্টেবল পদে নিয়োগে আর্থিক লেনদেন করবেন নাঃ পুলিশ সদরদপ্তর

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ এপ্রিল, ২০২৫

বাংলাদেশ পুলিশে কনস্টেবল পদে নিয়োগ লাভে প্রলোভনে পড়ে কারও সঙ্গে আর্থিক লেনদেন, বা অন্য কোনও অনিয়মে জড়িয়ে প্রতারিত না হতে সবার প্রতি অনুরোধ করছে পুলিশ সদর দফতর।

মঙ্গলবার (২৯ এপ্রিল) পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) ইনামুল হক সাগরের পাঠানো এক বার্তায় এই অনুরোধ জানানো হয়েছে।

বার্তায় আরও বলা হয়েছে, কেউ আর্থিক লেনদেন বা অন্য কোনও উপায়ে কনস্টেবল পদে নিয়োগের প্রতিশ্রুতি দিলে, তার বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণে বাংলাদেশ পুলিশ প্রতিশ্রুতিবদ্ধ। কেউ কোনও প্রতারকের সন্ধান পেলে নিকটস্থ থানায় বা পুলিশ সুপারের অফিসে যোগাযোগ করার জন্য অনুরোধ জানানো হলো।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা