প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বিজয়ীর উদ্যোগে মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার, কোরআন শরীফ ও শিক্ষা সামগ্রী বিতরণ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫

বিজয়ী নারী উন্নয়ন সংস্থা এর ব্যবস্থাপনায় চাঁদপুর পুরান বাজারে অর্ধ-শতাধিক মাদ্রাসা শিক্ষার্থীদের মাঝে খাবার বিতরণ করা হয়েছে। রবিবার (২৭শে এপ্রিল) পুরান বাজারের ১নং ওয়ার্ডের মোম ফ্যাক্টরীতে শিক্ষার্থীদের মাঝে খাবার, কোরআন শরীফ এবং শিক্ষা সামগ্রী বিতরণ করা হয়।

উক্ত অনুষ্ঠানে বিজয়ীর ফাউন্ডার, স্বপ্নদ্রষ্টা সকল শিক্ষার্থীদের মাঝে খাবার কোরআন শরীফসহ শিক্ষা সামগ্রী বিতরণ করেন। দোয়া পরিচালনা করেন উক্ত মাদ্রাসার পরিচালক তাসলিমা বেগম।

এ সময় উপস্থিত ছিলেন চাঁদপুর অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক আশিক খান, সমাজ সেবক শাহিন,মাদ্রাসার শিক্ষক মন্ডলি,বিজয়ীর ভলেনটিয়ার বৃন্দসহ এলাকার শুধীজন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা