প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

প্রাইম ইন্স্যুরেন্স বিনিয়োগকারীদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ এপ্রিল, ২০২৫

প্রাইম ইন্স্যুরেন্স লিমিটেড ৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত হিসাব বছরের জন্য লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচ্য বছরের জন্য কোম্পানিটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ নগদ লভ্যাংশ দেবে।

রোববার (২৭ এপ্রিল) অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় লভ্যাংশ সংক্রান্ত এই সিদ্ধান্ত নেওয়া হয়।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র অনুসারে, আলোচ্য বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে  ২ টাকা ০৫ পয়সা। আগের বছর কোম্পানিটির ইপিএস হয়েছিল ২ টাকা ৪৩ পয়সা।

৩১ ডিসেম্বর, ২০২৪ সমাপ্ত তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সম্পদ মূল্য ছিল ২১ টাকা ৭৯ পয়সা।

আগামী ১৪ জুলাই ডিজিটাল প্লাটফর্মে কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৫ জুন।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা