প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

চুরির অপবাদ সইতে না পেরে চাঁদপুরে কিশোরের আত্মহনন

ইকবাল বাহার, চাঁদপুর
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৫

ঢাকার ফার্মগেট চুরির অপবাদ দেওয়ায় রাব্বি (১৭) নামে এক কিশোর গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। গত শুক্রবার রাতে চাঁদপুর সদর লক্ষীপুর ইউনিয়নে রামদাসদী গ্রামে এ ঘটনা ঘটে।

মারা যাওয়া ওই কিশোর চাঁদপুর জেলার সদর উপজেলার লক্ষ্মীপুর ইউনিয়নের রামদাসদী গ্রামের ৮নং ওয়ার্ডের বাসিন্দা ফারুক গাজীর ছেলে। বাবা ৩ বছর ধরে প্যরালাইজড হয়ে ঘরে বন্ধী। মা মাজেদা বেগম চাঁদপুর শহরের হোটেল আজিজিয়া দিনমজুরের কাজ করে কোনরকম সংসার চালায়। ৪ ভাই বোনের সংসারে রাব্বি ছিলো সবার বড়। সে ঢাকা ফার্মগেট এলাকায় কসমেটিক দোকানে চাকরি করতেন।

গত ঈদুল ফিতরে পার্শ্ববর্তী কসমেটিক দোকানের চুরি হয়। উক্ত ঘটনায় পার্শ্ববর্তী দোকানের রানার মাধ্যমে কিছু মালামাল উদ্ধার করা হয়। রানা এবং রাব্বি দুজনের মধ্যে ভালো সম্পর্ক রয়েছে। রানার স্বীকারোক্তি মোতাবেক এই চুরির সাথে রাব্বি জড়িত ছিলো। গত ২২ এপ্রিল ঢাকায় দেনদরবার হয়,উক্ত দেন-দরবার রানা ৬০ হাজার এবং রাব্বি ৪০ হাজার টাকা দেওয়ার চুক্তি স্বাক্ষর করা হয়। রাব্বির পরিবারের দাবি মৃত রাব্বিকে ফাঁসানো হয়েছে এবং ঘটনাস্থলে সে উপস্থিত ছিলোনা। সেইদিন রাব্বি চাঁদপুর ঈদ করেছেন এবং সেই সংক্রান্ত ডকুমেন্টস সহ তাদের কাছেই আছে। প্রভাবশালীদের চাপে তাদের মুখের সামনে কিছু না বলে মিথ্যা চুরির অপবাদ ঘাড়ে নিয়েছেন। কিন্তু এই ৪০ হাজার টাকা পরিশোধ করার মতো কোন টাকা রাব্বির কাছে নেই। এই টাকার চিন্তা এবং মিথ্যা অভিযোগে অভিযুক্ত হয়ে রাব্বি মানসিকভাবে ভেঙে পড়ে। এরপর গত মঙ্গলবার সে চাঁদপুর নিজ বাড়িতে আসে। বৃহস্পতিবার রাতে মাকে সান্তনা দেয় এবং ওই টাকা যেভাবেই হোক পরিশোধ করবে বলে আশ্বস্ত করেন মাকে। রাত ১১ টার দিকে মায়ের হাতের শেষ রান্না করা ভাত খেয়েছেন। রাব্বিকে ভোরবেলা ঘরে দেখতে না পেয়ে খোঁজাখুজির একপর্যায়ে গাছের সাথে গলায় ফাঁস অবস্থা ঝুলতে দেখা যায়। এরপর পুলিশ এসে লাশ নিয়ে পোস্টমর্টেম করে দুপুরের দিকে লাশ পরিবারের কাছে হস্তান্তর করেন। শেষ বিকেলে পারিবারিক কবরস্থানে রাব্বিকে দাফন করা হয়। উক্ত ঘটনায় থানায় অপমৃত্যু অভিযোগ থানায় মামলার প্রস্তুতি নিচ্ছেন বলে জানান পরিবারের সদস্যরা।

মৃত রাব্বির মা বলেন আমি চাঁদপুর শহরে হোটেল আজিজিয়া কাজ করি। আমার স্বামী গত ৩ বছর প্যরালাইজড। রাব্বি আমার বড় ছেলে। তাঁকে মিথ্যা চুরির অপবাদে দোষী করছে। এই ঘটনায় ছেলে মানসিকভাবে ভেঙে পড়ছেন এবং এই টাকা পরিশোধ করবে সেই চিন্তায় থাকতো। আমি তাঁকে বলছি প্রয়োজনে কিস্তি উঠিয়ে এই টাকা পরিশোধ করবো। কিন্তু রাব্বি আমাকে বলে তুমি কোন চিন্তা করবেনা, এই টাকা আমি পরিশোধ করবো। গতকাল রাত আমার থেকে ৫০ টাকা নিয়েছে। ভোরবেলা ঘুম থেকে উঠে তাঁকে না দেখে খোজাখুজির পর দেখি সেই গাছের ঝুলে আছে। আমার ছেলে নিরপরাধ। প্রকৃত দোষীদের শাস্তি দাবি জানাচ্ছি।

মৃত রাব্বির মামা মোহসীন বলেন, আমার ভাগিনা এই ঘটনার সাথে জড়িত নয়, তাঁকে ফাঁসানো হয়েছে। প্রকৃত ঘটনা তদন্ত করে দোষীদের বিচার দাবি করছি।

এলাকাবাসী জানায় তারা দিন আনে দিন খায়, খুবই দরিদ্র পরিবার। ছেলের বয়সও বেশি নয়। এই ছেলে খুবই লাজুক স্বভাবের এবং সেই এই চুরির অপবাদ সইতে না পেরে গলায় ফাঁসি দিয়েছে। আমরা এলাকাবাসী এই ঘটনার সুষ্ঠু তদন্ত করে দোষীদের শাস্তির দাবি জানাচ্ছি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা