প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জামায়াতে ইসলামী আজ বৈঠক করবে ঐক্যমত কমিশনের সঙ্গে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ এপ্রিল, ২০২৫

বাংলাদেশ জামায়াতে ইসলামী সংস্কার নিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে আজ মতবিনিময় করবে। সকাল সাড়ে ১০টায় জাতীয় সংসদ ভবনের এলডি হলে এ মতবিনিময় শুরু হবে।

বৈঠকে জামায়াতে ইসলামীর নেতৃত্ব দেবেন নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের। পরে সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবে জামায়াতের প্রতিনিধি দলটি।

এর আগে, গত ২০ মার্চ সংখ্যানুপাতিক নির্বাচন ও দুই কক্ষের সংসদের দাবি জানিয়ে জাতীয় ঐকমত্য কমিশনের কাছে লিখিত প্রস্তাব জমা দেয় জামায়াতে ইসলামী। সে সময় সংবিধান, জনপ্রশাসন, বিচার বিভাগ, নির্বাচন কমিশনসহ বেশ কিছু বিষয়ে মতামতও দেওয়া হয়।

নির্দিষ্ট সময় নয়, নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু সময় দরকার তা সরকারকে জামায়াত দিতে চায় বলেও জানান দলটির নেতারা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা