জনতার অধিকার পার্টির (পিআরপি) চেয়ারম্যান তরিকুল ইসলাম ভূঁইয়া বলেছেন, চিত্র নায়ক ইলিয়াস কাঞ্চন আমার নাম চুরি করেছেন। এর আগে ‘গড়বো মোরা ইনসাফের দেশ’ স্লোগান নিয়ে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চনের নেতৃত্বে নতুন রাজনৈতিক দল ‘জনতা পার্টি বাংলাদেশ’ আজ শুক্রবার আত্মপ্রকাশ করেছে। আগেই ইলিয়াস কাঞ্চন ঘোষণা দিয়েছিলেন আত্মপ্রকাশ করতে যাওয়া নতুন দলেন নাম। দলের নাম নিয়ে ইলিয়াস কাঞ্চনের তীব্র সমালোচনা করেন তরিকুল ইসলাম । তিনি বলেন, তার রাজনৈতিক দলের নাম ইলিয়াস কাঞ্চন চুরি করেছেন এবং তাকে শায়েস্তা করা হবে।
তরিকুল ইসলাম ভূঁইয়া বলেন, ‘ইলিয়াস কাঞ্চন আমাদের দলের নাম চুরি করেছেন। জনগণের মধ্যে বিভ্রান্তি তৈরি করার জন্য এটি সম্পূর্ণ অবৈধ। আমি তাকে ২৪ ঘণ্টার মধ্যে নাম পরিবর্তন করতে বলেছি, না হলে আদালতের শরণাপন্ন হব এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’
তিনি বলেন, ‘ইলিয়াস কাঞ্চনের দলের নাম আমাদের দলের সঙ্গে প্রায় অভিন্ন, যা জনসাধারণের মধ্যে বিভ্রান্তি তৈরি করতে পারে। এ কারণে আমি ২৪ ঘণ্টার সময়সীমা দিয়ে নাম পরিবর্তনের আহ্বান জানাচ্ছি। নির্ধারিত সময়ের মধ্যে নাম পরিবর্তন না করা হলে আমি আদালতের দ্বারস্থ হব এবং প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব।’