প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূস পোপ ফ্রান্সিসের অন্ত্যেষ্টিক্রিয়ায় যোগ দিতে কাতার ত্যাগ করেছেন।
শনিবার সকাল সাড়ে ৯টার দিকে পোপ ফ্রান্সিসের শেষকৃত্যানুষ্ঠানে অংশ নেবেন প্রধান উপদেষ্টা। এই সফর শেষে তিনি রোববার (২৭ এপ্রিল) সকাল ৮টায় রোমের লিওনার্দো দ্য ভিঞ্চি বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা হবেন এবং সোমবার ভোরে তার দেশে ফেরার কথা রয়েছে।