প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিচ্ছে নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৪ এপ্রিল, ২০২৫

নির্বাচন কমিশন (ইসি) সংস্কার নিয়ে রাজনৈতিক ঐকমত্যের অপেক্ষায় থাকবে না। কমিশনের আইনসিদ্ধ ক্ষমতার ভেতরে থেকে নির্বাচন আয়োজনের প্রস্তুতি নিচ্ছে ইসি। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দীন এসব কধা বলেছেন।

বৃহস্পতিবার (২৪ এপ্রিল) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে বাংলাদেশে নিযুক্ত অস্ট্রেলিয়ার হাইকমিশনার সুসান রাইলির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

সিইসি বলেন, কিছু সংস্কারের সঙ্গে রাজনৈতিক বিষয় জড়িত, এগুলো নির্বাচন কমিশনের হাতে নেই। এ ধরনের যেসব সংস্কারের সঙ্গে রাজনৈতিক বিষয় জড়িত, সেগুলো জাতীয় ঐকমত্য কমিশন করবে।

তিনি বলেন, অস্ট্রেলিয়া একটি সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন প্রত্যাশা করে এবং এ লক্ষ্যে বাংলাদেশকে প্রয়োজনীয় সহায়তার আশ্বাস দিয়েছে। ভোটার তালিকা হালনাগাদ ও আন্তর্জাতিক পর্যবেক্ষকদের ভূমিকা নিয়েও আলোচনা হয়েছে। তারা আমাদের নেক্সট পার্লামেন্টরি ইলেকশনের প্রিপারেশন নিয়ে জানতে চেয়েছেন। কী কী রিফর্ম হচ্ছে আমরা তাদের জানিয়েছি। আমরা সাহায্য চাইলে দে আর রেডি টু সাপোর্ট আস। শি অ্যাশিউরড আস অল পসিবল নেসেসারি সাপোর্ট।

এএমএম নাসির উদ্দিন বলেন, ভোটার তালিকার কাজ আমরা শেষ পর্যন্ত নিয়ে এসেছি। আমরা প্রক্রিয়ারমেন্টের কাজ শুরু করেছি। সংসদীয় সীমানা পুনঃনির্ধারণের যে ইনিশিয়েটিভ আমরা নিয়েছি তা তাকে জানিয়েছি। দলের নিবন্ধনের সময় বাড়ানো হয়েছে, নির্বাচনী আচরণবিধি পরিবর্তন করা হচ্ছে-তা জানিয়েছি। নির্বাচনের জন্য যত প্রয়োজনীয় কাজ আছে, সেগুলোর বিষয়ে অস্ট্রেলিয়ান হাই কমিশনারকে আমরা জানিয়েছি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা