১০ হাজার টাকা দাম বেড়েছে স্বর্ণের। মাত্র দুদিনের ব্যবধানে দুই দফায় ভরিপ্রতি এই দাম বাড়ানো হয়। কিন্তু হঠাৎ করেই কমিয়ে স্বর্ণের নতুন দাম নির্ধারণ করেছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার ভালো মানের এক ভরি স্বর্ণের দাম পাঁচ হাজার ৩৪২ টাকা কমিয়ে এক লাখ ৭২ হাজার ৫৪৫ টাকা নির্ধারণ করেছে সংগঠনটি।
বুধবার (২৩ এপ্রিল) বিকেলে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। স্বর্ণের নতুন দাম আজ বিকেল ৪টা ১৫ মিনিটে থেকে কার্যকর হয়েছে।
এতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য কমেছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে।