প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দরপতনের শীর্ষে বিচ হ্যাচারি লিমিটেড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ এপ্রিল, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দরপতনের তালিকায় শীর্ষে উঠে এসেছে বিচ হ্যাচারি লিমিটেড।

ডিএসই সূত্রে এই তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন বিচ হ্যাচারির শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় কমেছে ৭ টাকা ১০ পয়সা বা ৯ দশমিক ৯৩ শতাংশ।

দর হারানোর তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা এডিএন টেলিকমের শেয়ারদর আগের দিনের তুলনায় ৮ দশমিক ৬০ শতাংশ কমেছে। আর শেয়ারদর ৮ দশমিক ০৬ শতাংশ কমে যাওয়ায় তালিকার তৃতীয় স্থানে অবস্থান নিয়েছে হাইডেলবার্গ ম্যাটেরিয়ালস।

দরপতনের তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো: খুলনা প্রিন্টিং, প্রোগ্রেসিভ লাইফ, এবি ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, বাংলাদেশ ইন্ডাস্ট্রিয়াল ফাইন্যান্স, ইস্টার্ণ ক্যাবলস, শার্প ইন্ডাস্ট্রিজ এবং প্রিমিয়ার লিজিং।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা