প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

একদিনের ব্যবধানে ভরিতে সোনার দাম বাড়ল ৫ হাজার ৩৪২ টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২২ এপ্রিল, ২০২৫

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) একদিনের ব্যবধানে দেশের বাজারে ফের সোনার দাম বাড়ানোর ঘোষণা দিয়েছে। এবার ভরিতে ৫ হাজার ৩৪২ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৭৭ হাজার ৮৮৮ টাকা নির্ধারণ করেছে বাজুস। যা দেশের ইতিহাসে সর্বোচ্চ।

মঙ্গলবার (২২ এপ্রিল) বাজুসের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান মাসুদুর রহমানের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। আগামীকাল বুধবার (২৩ এপ্রিল) থেকে নতুন এ দাম কার্যকর হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা