প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বাটা সু কোম্পানির পর্ষদ সভা ২২ এপ্রিল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৫ এপ্রিল, ২০২৫

বাটা সু কোম্পানি বাংলাদেশ লিমিটেড পর্ষদ সভার তারিখ ঘোষণা করেছে। কোম্পানিটির পর্ষদ সভা আগামী ২২ এপ্রিল বিকাল ৩টা ৩০ মিনিটে অনুষ্ঠিত হবে।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, আলোচিত সভায় ৩১ ডিসেম্বর,২০২৪ তারিখে সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে। পর্ষদ এ প্রতিবেদন অনুমোদন করলে তা প্রকাশ করবে কোম্পানিটি।

সভায় বিদায়ী হিসাসবছরের বিনিয়োগকারীদের জন্য লভ্যাংশ ঘোষণা আসতে পারে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা