প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নির্বাচনের রোডম্যাপের সমস্যার সমাধান হবেঃ মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৪ এপ্রিল, ২০২৫

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ঐক্যের মাধ্যমে নির্বাচনের রোডম্যাপের সমস্যা সমাধান হবে বলে মন্তব্য করেছেন।

সোমবার (১৪ এপ্রিল) বিকেলে রাজধানীর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে স্বাস্থ্য পরীক্ষা শেষে বাংলাদেশে আসার পর সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

মির্জা ফখরুল বলেন, আমরা গোটা জাতি আশা করছি, বাংলা নববর্ষ  ১৪৩২ গোটা জাতির জন্য নতুন দিগন্ত নিয়ে আসবে। বাংলাদেশের প্রতিটি মানুষের মন ও হৃদয় উদ্ভাসিত হবে, নতুন সম্ভাবনার আনন্দে। এটাই আমরা প্রত্যাশা করি। মনে করি আমাদের অতীতের যত ধুলোবালি, জঞ্জাল সবকিছু উড়িয়ে দিয়ে এই নতুন বৈশাখ সম্পূর্ণ এক নতুন বাংলাদেশ সৃষ্টি করবে।

আপনারা উপদেষ্টার সঙ্গে বৈঠক করবেন, এখন কী নতুন রোডম্যাপ আপনারা আশা করেন? সাংবাদিকদের এমন প্রশ্নের জবাবে বিএনপি মহাসচিব বলেন, আমরাতো সব সময় বলে আসছি, একটা আলোচনার মধ্য দিয়ে, ঐক্যের মধ্যে দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ তৈরি করব। নিঃসন্দেহে আমাদের মধ্যে এই ঐক্য সম্ভব হবে। আমরা সফলও হবো। নির্বাচন ডিসেম্বর থেকে শিফটিং হচ্ছে এই সমস্যারও সমাধান হবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা