প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সাপ্তাহিক লেনদেনের শীর্ষে বাংলাদেশ শিপিং কর্পোরেশন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১২ এপ্রিল, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেওয়া ৩৯৫ কোম্পানির মাঝে লেনদেনর তালিকার শীর্ষে উঠে এসেছে বাংলাদেশ শিপিং কর্পোরেশন।

সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড় ২৪ কোটি ৮৫ লাখ শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৫ দশমিক ১০ শতাংশ।

ডিএসইর সাপ্তাহিক বাজার পর্যালোচনায় এই তথ্য জানা গেছে।

লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে এসেছে বেক্সিমকো ফার্মাসিটিউক্যালস লিমিটেড। সপ্তাহজুড়ে কোম্পানটির প্রতিদিন গড়ে ২৩ কোটি ৩৪ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। যা ছিল ডিএসইর মোট লেনদেনের ৪ দশমিক ৭৯ শতাংশ।

সাপ্তাহিক লেনদেনের তৃতীয় স্থানে থাকা ওরিয়ন ইনফিউশন লিমিটেড সপ্তাহজুড়ে প্রতিদিন গড়ে ১৭ কোটি ২০ লাখ টাকার শেয়ার লেনদেন করেছে। যা ডিএসইর মোট লেনদেনের ৩ দশমিক ০৮ শতাংশ।

এছাড়াও, প্রতিদিন গড় লেনদেনে সাপ্তাহিক শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো শাইন পুকুর সিরামিকস, সান লাইফ ইন্স্যুরেন্স, এসিআই লিমিটেড, স্কয়ার ফার্মাসিটিক্যালস, ওরিয়ন ইনফিউশন, এবিবি ফার্স্ট মিউচুয়া্ল ফান্ড এবং নাভানা ফার্মা।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা