প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পুঁজিবাজারে আজকের লেনদেন ৫৪০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০ এপ্রিল, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবস বৃহস্পতিবার (১০ এপ্রিল) উত্থানের মধ্য দিয়ে লেনদেন ছাড়িয়েছে ৫৪০ কোটি টাকা। তবে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ০৯ দশমিক ১৮ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ২০৫ পয়েন্টে।

অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ৩ দশমিক ২৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৭২ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ৫ দশমিক ৯০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৯২৭ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৫৪০ কোটি ১৬ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৫২৭ কোটি ১৮ লাখ টাকার শেয়ার।

আজ লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৯ টির, কমেছে ১৬৮ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৭৮ টি কোম্পানির বাজারদর।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা