প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পুঁজিবাজারের আজকের লেনদেন ৫০০ কোটি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৯ এপ্রিল, ২০২৫

মূল্যসূচকের মিশ্র প্রতিক্রিয়ায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৯ এপ্রিল) লেনদেন ৫০০ কোটি। তবে কমেছে বেশির ভাগ কোম্পানির শেয়ারদর।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইর লেনদেন শেষে প্রধান সূচক ‘ডিএসইএক্স’ ১০ দশমিক ২১ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৫ হাজার ১৯৬ পয়েন্টে।

অন্য সুচকগুলোর মাঝে, শরিয়াহ সূচক ‘ডিএসইএস’ ২ দশমিক ৫৮ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ১৬৯ পয়েন্টে আর ‘ডিএস৩০’ ২ দশমিক ৮৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৯২১ পয়েন্টে।

এদিন ডিএসইতে মোট ৫২৭ কোটি ১৮ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। গত কার্যদিবসে লেনদেন হয়েছিলো ৪৮৩ কোটি ৬১ লাখ টাকার শেয়ার।

আজ লেনদেন হওয়া ৩৯৫ টি কোম্পানির মধ্যে দাম বেড়েছে ১৪৪ টির, কমেছে ১৯৩ টির অপরদিকে অপরিবর্তীত রয়েছে ৫৮ টি কোম্পানির বাজারদর।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা