১০ হাজার ৪৮৭ হজযাত্রীকে নিয়ে শঙ্কার মধ্যে আছে সরকার। ধর্ম উপদেষ্টা ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, হজযাত্রীদের প্রতি কতিপয় হজ এজেন্সির কমিটমেন্ট ও দায়বদ্ধতার অভাবে এই শঙ্কা তৈরি হয়েছে।
মঙ্গলবার (৮ এপ্রিল) দুপুরে সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে এমন অভিযোগ করেন তিনি।
ধর্ম উপদেষ্টা বলেন, কোনো এজেন্সির অবহেলা বা গাফলতির কারণে একজন হজযাত্রীও যদি হজ করতে না পারে সে দায় সংশ্লিষ্ট এজেন্সিকে নিতে হবে। এ দায় কোনোভাবেই ধর্ম বিষয়ক মন্ত্রণালয় বহন করবে না। কোনো এজেন্সির অবহেলা ও দায়িত্বহীনতাকে ধর্ম মন্ত্রণালয় বরদাস্ত করবে না।