প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ফরিদপুরে বাস খাদে, নিহত ৪

জেলা প্রতিনিধি
প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৫

ফরিদপুরে একটি বাস উল্টে সড়কের পাশের খাদে পড়ে গেছে। এতে চারজন নিহত এবং অনেক যাত্রী আহত হয়েছেন। 

মঙ্গলবার (৮ এপ্রিল) বেলা ১১টার দিকে ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের জোবায়দা করিম জুট মিলের কাছে ঢাকা-বরিশাল মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

ফরিদপুর কোতয়ালী থানার উপ-পরিদর্শক (এসআই) হিরামন বিশ্বাস বলেন, ফরিদপুর থেকে মাদারীপুরগামী একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে বাখুন্ডা জোবায়দা করিম জুটমিলের পাশে খাদে পড়ে যায়। দুর্ঘটনায় হতাহতদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালের ওয়ার্ড মাস্টার আতিয়ার রহমান বলেন, বাস দুর্ঘটনায় হতাহতদের হাসপাতালে আনা হলে চারজনকে চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহতদের মধ্যে একজনের অবস্থা গুরুতর। নিহতদের নাম ঠিকানা এখনও পাওয়া যায়নি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা