প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

সিলেটে ইসরাইলবিরোধী বিক্ষোভে তাণ্ডব: আরও ৩৫ জন আটক, মোট ৪৯

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৮ এপ্রিল, ২০২৫

 

ইসরাইলবিরোধী বিক্ষোভের আড়ালে সিলেট মহানগরীতে কয়েকটি দোকানে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনায় সিলেট মেট্রোপলিটন পুলিশ আরও ৩৫ জনকে আটক করেছে। এর আগে ১৪ জনকে আটকের খবর পাওয়া গিয়েছিল। এ নিয়ে মোট ৪৯ জনকে আটক করা হলো।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার রাতের বিভিন্ন সময়ে অভিযান চালিয়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে এই ৩৫ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের মধ্যে বেশ কয়েকজন ছাত্র ও যুবক রয়েছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। পুলিশ হামলার ঘটনায় জড়িত অন্যান্যদের ধরতে অভিযান অব্যাহত রেখেছে।
সিলেট মেট্রোপলিটন পুলিশের একজন মুখপাত্র জানান, বিক্ষোভের নামে যারা সাধারণ মানুষের জানমালের ক্ষতি করেছে, তাদের কোনো ছাড় দেওয়া হবে না। ভিডিও ফুটেজ এবং অন্যান্য তথ্য প্রমাণের ভিত্তিতে অভিযুক্তদের শনাক্ত করে আইনের আওতায় আনা হচ্ছে।
উল্লেখ্য, ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের হামলার প্রতিবাদে সোমবার সিলেট মহানগরীতে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি নগরীর প্রধান সড়ক প্রদক্ষিণ করার সময় কিছু উচ্ছৃঙ্খল ব্যক্তি কয়েকটি দোকান ও রেস্টুরেন্টে হামলা, ভাঙচুর ও লুটপাট করে। এতে বেশ কয়েকটি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়।
এই ঘটনার পরিপ্রেক্ষিতে সিলেটজুড়ে উত্তেজনা বিরাজ করছে। ব্যবসায়ীরা তাদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন এবং দ্রুত দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে নগরীর গুরুত্বপূর্ণ স্থানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করেছে।
সরকারের পক্ষ থেকেও এই হামলার তীব্র নিন্দা জানানো হয়েছে এবং দোষীদের দ্রুত গ্রেফতার করে বিচারের আওতায় আনার নির্দেশ দেওয়া হয়েছে।

স্বদেশ/ আজাদ

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা