প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

দর বৃদ্ধির শীর্ষে মাইডাস ফাইন্যান্স লিমিটেড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৭ এপ্রিল, ২০২৫

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস (০৭ এপ্রিল) লেনদেনে অংশ নেয়া কোম্পানিগুলোর মধ্যে দর বৃদ্ধির শীর্ষে উঠে এসেছে মাইডাস ফাইন্যান্স লিমিটেড।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

সূত্র মতে, এদিন ডিএসইতে মাইডাস ফাইন্যান্সের শেয়ারদর আগের কার্যদিবসের তুলনায় ৮০ পয়সা ৮ দশমিক ১৬ শতাংশ বেড়েছে। দর বৃদ্ধির দ্বিতীয় স্থানে উঠে এসেছে ড্যাফোডিল কম্পিউটার।

কোম্পানিটির শেয়ারদর ৬ দশমিক ২৯ শতাংশ বেড়েছে। দরবৃদ্ধির তালিকায় তৃতীয় স্থানে থাকা দেশ জেনারেল ইন্স্যুরেন্সের শেয়ারদর বেড়েছে ৫ দশমিক ৭৯ শতাংশ।

বৃহস্পতিবার দর বৃদ্ধির শীর্ষে উঠে আসা অপর কোম্পানিগুলো হচ্ছে- আরামিট লিমিটেড, শাহজিবাজার পাওয়ার, জনতা ব্যাংক ফার্স্ট মিউচ্যুয়াল ফান্ড, ইস্টার্ন লুব্রিকেন্ট, সেনা ইন্স্যুরেন্স, নর্দার্ণ ইন্স্যুরেন্স এবং কেডিএস এক্সেসরিজ।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা