প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

হাজীগঞ্জে বাবার জানাযায় অংশ নিতে না পেরে সন্তানের আক্ষেপ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৬ এপ্রিল, ২০২৫

চাঁদপুরের হাজীগঞ্জ উপজেলার ৪নং কালচোঁ দক্ষিণ ইউনিয়নের বাসিন্দা আনিছুর রহমান মজুমদারের বাবা মো. অলিউল্লা মজুমদারের মৃত্যু হয়। ঈদের আগের দিন চাঁদ রাতে বাবার মৃত্যুর পর জানাজায় অংশগ্রহণ করতে না পেরে আক্ষেপ প্রকাশ করেছেন তিনি। যা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়ে গেছে। আনিসুর রহমানের শুভাকাঙ্খীরা ফেসবুকে তার পোস্টটি শেয়ার করতে দেখা গেছে।

ঢাকা থেকে ছেলে আনিছুর রহমান বাড়িতে আসার চেষ্টা করলে  স্থানীয় ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার উল্লাহ পাটওয়ারী বিরুদ্ধে হুমকী-ধমকী দেয়ার অভিযোগ তোলে। বাবার জানাজায় আসতে না পেরে সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি তুলে ধরেন তিনি। যা হুবহু তুলে ধরা হলো-

প্রিয় সম্মানিত,
৪ নং কালোচোঁ দক্ষিণ ইউনিয়ন বাসি, আসসালামু আলাইকুম। সকলকে জানাই- ঈদ মোবারক। আমি এবং আমার ভাই আনিছুর রহমান মজুমদার দীর্ঘদিন যাবত সামাজিক, রাজনৈতিক বিভিন্ন ভাবে আপনাদের সাথে জড়িত ছিলাম। সামাজিক, রাজনৈতিক ভাবে চলতে গিয়ে আমাদের মনের অজান্তে যদি কাউকে কোন কষ্ট দিয়ে থাকি, তাহলে আমি এবং আমার ভাই আন্তরিক ভাবে দুঃখিত। আপনারা অনেকেই আবগত আছেন যে গতকাল ঈদুল ফিতরের রাত ৯ ঘটিকায় আমাদের বাবা মোঃ অলিউল্লা মজুমদার ইন্তেকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বাবার মৃত্যুর সংবাদ শুনে, বাবাকে শেষবারের মতো দেখবার এবং দাফন, কাফনের উদ্দেশ্যে আমরা ঢাকা থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হই। মাঝ পথে যাওয়ার পর ফোনে জানতে পারলাম, গুটি কয়েক লোক আমার বাড়ির সামনে দাড়িয়ে হুমকি-ধমকি দিচ্ছে আমরা যাতে আমাদের বাবার জানাজা, দাফন, কাফনে অংশগ্রহণ না করি। অত্যন্ত দুঃখের সাথে বলতে হয় আমরা কোন উপায় না পেয়ে মাঝপথ থেকে ভারাক্রান্ত হৃদয়ে আবার ঢাকায় ফিরে আসতে বাধ্য হই। শেষ পর্যন্ত আমরা আমাদের বাবার শেষ দেখাটা এবং শেষ বিদায়টা দিতে পারলাম না। যাদের কারণে আমরা আমাদের বাবার শেষ বিদায় টা দিতে পারলাম না আল্লাহ পাক তাদের কে হেদায়েত দান করুক। আর এই অন্যায়ের বিচার আমরা আমাদের প্রিয় ৪ নং কালোচোঁ দক্ষিণ ইউনিয়নের দল-মত নির্বিশেষে সর্বস্তরের জনগণের কাছে দিয়ে রাখলাম। মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামিকেও স্বজনদের জানাজায় প্যারোলে মুক্তি দিয়ে জানাজা, দাফনে অংশ নেওয়ার সুযোগ দেওয়া হয়। অথচ রামপুরে বাবার জানাজায়- সন্তানদের অংশ নিতে দেওয়া হয়নি। ভালই হল, ভাল একটা উদাহরণ হলো। আপনারা সকলে আমার বাবার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক যেন আমার বাবাকে জান্নাতের সুউচ্চ মাকাম দান করেন। আমিন।

তবে আনিছুর রহমান মজুমদারের পরিবার জানায়, স্থানীয় ৪নং কালচোঁ ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার উল্ল্যাহ পাটওয়ারীর নেতৃত্বে দলবল নিয়ে এসে জানাজায় হট্টগোল করে। আনিছুর রহমান মজুমদার জানায় আসলে তার উপর হামলা করার হুমকি দেয়।

এ বিষয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি আনোয়ার উল্লাহ পাটওয়ারী বলেন, আমি কোন বাঁধা দেইনি। আমি শুধু মনের ক্ষোভ প্রকাশ করেছি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা