প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

ইউনূস-মোদি বৈঠক: আঞ্চলিক কূটনীতিতে পরিবর্তন আসবে?

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ৪ এপ্রিল, ২০২৫

ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মধ্যে দ্বিপাক্ষিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (৪ এপ্রিল) স্থানীয় সময় দুপুর ১২:১০ মিনিটে ব্যাংককের শাংরি-লা হোটেলে এই বৈঠক শুরু হয়।

এই বৈঠকটি অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর অধ্যাপক ইউনূসের সঙ্গে নরেন্দ্র মোদির প্রথম সাক্ষাৎ। এর আগে বৃহস্পতিবার (৩ এপ্রিল) বিমসটেক সম্মেলনের নৈশভোজে তারা পাশাপাশি আসনে বসেন এবং কুশলাদি বিনিময় করেন।

বৈঠকের আলোচ্যসূচি সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও প্রকাশিত হয়নি। তবে ধারণা করা হচ্ছে, দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়ন, আঞ্চলিক সহযোগিতা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে তারা আলোচনা করেছেন।

বৈঠকের পর দুই নেতা যৌথ বিবৃতি প্রদান করেননি, তবে তাদের এই সাক্ষাৎ দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে ইতিবাচক পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।

উল্লেখ্য, ২ থেকে ৪ এপ্রিল ব্যাংককে ষষ্ঠ বিমসটেক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে, যেখানে বঙ্গোপসাগরীয় দেশগুলোর নেতারা আঞ্চলিক সহযোগিতা এবং উন্নয়নমূলক বিষয়গুলো নিয়ে আলোচনা করছেন।

স্বদেশ /আজাদ

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা