প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বছরের প্রথম সূর্যগ্রহণ আজ

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৯ মার্চ, ২০২৫

২০২৫ সালের প্রথম সূর্যগ্রহণ আজ শনিবার (২৯ মার্চ)। এটি একটি আংশিক সূর্যগ্রহণ, যা বিশ্বের নির্দিষ্ট কিছু অঞ্চলে দৃশ্যমান হবে। জ্যোতির্বিজ্ঞানীদের মতে, ২০২৫ সালে মোট চারটি গ্রহণ হবে—এর মধ্যে দুটি সূর্যগ্রহণ এবং দুটি চন্দ্রগ্রহণ। আজকের গ্রহণটি বছরের প্রথম সূর্যগ্রহণ, এবং পরবর্তীটি হবে ২১ সেপ্টেম্বর, যা বলয়গ্রাস সূর্যগ্রহণ হবে।

সূর্যগ্রহণের সময়সূচি (বাংলাদেশ সময়)- গ্রহণ শুরু: দুপুর ২টা ৫০ মিনিট; চূড়ান্ত পর্ব: বিকেল ৪টা ৪৭ মিনিট; গ্রহণ শেষ: সন্ধ্যা ৬টা ৪৩ মিনিট। তবে বাংলাদেশ থেকে এই গ্রহণ দেখা যাবে না। এটি প্রধানত আফ্রিকা, ইউরোপ, উত্তর ও দক্ষিণ আমেরিকা, আটলান্টিক মহাসাগর এবং উত্তর মহাসাগর থেকে দেখা যাবে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা