প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন দিগন্ত

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৫

বাংলাদেশের ৫৪তম স্বাধীনতা দিবস উপলক্ষে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস এবং বাংলাদেশের জনগণকে শুভেচ্ছা জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বাসস-এর প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রেসিডেন্ট ট্রাম্প তার বার্তায় বলেন, “আমেরিকার জনগণের পক্ষ থেকে, আমি আপনাকে এবং বাংলাদেশের জনগণকে স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানাচ্ছি। বাংলাদেশের এই পরিবর্তন গণতন্ত্র, অর্থনৈতিক অগ্রগতি এবং উন্নত নিরাপত্তার সক্ষমতা গড়ে তোলার সুযোগ এনে দিয়েছে।”

তিনি আরও উল্লেখ করেন, “আমি আত্মবিশ্বাসী যে আমরা আমাদের দ্বিপাক্ষিক অর্থনৈতিক উন্নয়নকে এগিয়ে নিয়ে যেতে পারব এবং আমাদের সম্পর্ক আরও সুদৃঢ় হবে। পাশাপাশি এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে নিরাপত্তা জোরদারে আমরা একসঙ্গে কাজ করব।”

প্রেসিডেন্ট ট্রাম্পের এই বার্তা দুই দেশের মধ্যে বিদ্যমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করার ইঙ্গিত দেয়। বিশ্লেষকদের মতে, এটি ভবিষ্যতে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র সম্পর্কের নতুন দিগন্ত উন্মোচনে সহায়ক হতে পারে।

উল্লেখ্য, ডোনাল্ড ট্রাম্প ২০২৪ সালের নভেম্বরে যুক্তরাষ্ট্রের ৪৭তম প্রেসিডেন্ট হিসেবে পুনর্নির্বাচিত হন। তখন বাংলাদেশের প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস তাকে অভিনন্দন জানিয়ে বলেছিলেন, “আপনার নেতৃত্বে মার্কিন যুক্তরাষ্ট্র উন্নতি করবে এবং বিশ্বজুড়ে অন্যদের অনুপ্রাণিত করবে।”

বাংলাদেশের স্বাধীনতা দিবসে প্রেসিডেন্ট ট্রাম্পের এই শুভেচ্ছা বার্তা দুই দেশের মধ্যে কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ককে আরও সুদৃঢ় করার প্রত্যাশা জাগায়।

স্বদেশ/ আজাদ

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা