প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

নববর্ষের শোভাযাত্রা ও চারুকলার ‘সাংস্কৃতিক লবিস্টরা’

প্রতিবেদক: মো. জাকির হোসেন
প্রকাশিত: ২৭ মার্চ, ২০২৫

চারুকলায় কিছু মহান শিল্পপতি আবিষ্কার করেছেন, শোভাযাত্রা নাকি রাজনৈতিক হতে পারে না! আহা, কী মহৎ চিন্তা! অথচ কয়েক বছর আগেও এই শোভাযাত্রায় বিএনপি-জামায়াতকে ‘দানব’ বানিয়ে তুলির আঁচড় দিয়েছিলেন এই মহোদয়গণ। তখন কিন্তু রাজনৈতিক অস্ত্রায়ন হয়নি! এখন যখন জনগণ শোভাযাত্রায় ফ্যাসিবাদের বিরুদ্ধে স্লোগান তুলছে, তখন তাঁদের ঘুম হারাম হয়ে যাচ্ছে।

রনবী সাহেবরা ভাবছেন, তাঁদের পুরনো পলিটিক্যাল ব্রোকারি ধরা পড়বে না। জুলাইয়ে ছাত্র হত্যার পর হাসিনার দরবারে গিয়ে যে দরদ উজাড় করে এসেছিলেন, সেটাও সবাই ভুলে যাবে! দুঃখিত, সেসব আমলনামা নথিবদ্ধ হয়ে আছে।

এদিকে ‘আবু সাইয়িদের পরিবারের আবেগ’ ব্যবহার করে শোভাযাত্রা বানচাল করার নতুন কৌশল নেওয়া হয়েছে। কিন্তু সমস্যা হলো, আবু সাইয়িদের ভাস্কর্য থাকছেই না! তাহলে এত কাঁদুনির কারণ কী? আসল কারণ—ফ্যাসিবাদের প্রতিনিধিত্ব থাকবে, সেটা মেনে নিতে পারছেন না।

শোভাযাত্রার শ্লোগান “নববর্ষে ঐকতান, ফ্যাসিবাদের অবসান” শুনে কিছু মহলের গায়ে জ্বলুনি শুরু হয়েছে। কী আর করা! আগুন তো সেই পক্ষেই লাগে, যারা অন্যায় করেও ধরা পড়ে যায়। এবার নববর্ষ শুধু উৎসব নয়, জনগণের কণ্ঠস্বরও হবে। আর ফ্যাসিবাদের মুখোশ যে আরও কিছুটা খুলবে, সেটাও নিশ্চিত!

তাই রনবী সাহেবরা প্রস্তুত থাকুন, এবার চারুকলার রঙ-তুলির রাজনীতি জনগণের রঙে রঙিন হবে!
স্বদেশ /আজাদ

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা