প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

জাতীয় স্মৃতিসৌধে আওয়ামী লীগের মিছিল, গ্রেফতার তিন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৫

সাভারের জাতীয় স্মৃতিসৌধে লাল পতাকা হাতে একদল লোককে আওয়ামী লীগের পক্ষে ঝটিকা মিছিল করতে দেখা গেছে। এ সময়  পুলিশ ঘটনাস্থল থেকে আওয়ামী লীগের সমর্থক সন্দেহে তিনজনকে আটক করেছে।

বুধবার সকাল সাড়ে ১১টার দিকে এ ঘটনা ঘটে। সেসময় শহীদ বেদিতে শ্রদ্ধা জানানো শেষে ফিরে যাওয়ার পথে প্রায় ৫০ জনের একটি দল আওয়ামী লীগের পক্ষে বিভিন্ন শ্লোগান দেয়। পরে উপস্থিত জনতা তাদের ধাওয়া দিয়ে কয়েকজনকে মারধর করে।

এ বিষয়ে ঢাকা জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাভার সার্কেল) শাহিনুর বলেন, অস্থিতিশীল পরিস্থিতি তৈরির সময় তিনজনকে আটক করা হয়েছে। তাদের পরিচয় জানা যায়নি।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা