প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

টিকেট জালিয়াতিতে রেলের কেউ জড়িত থাকলে আইনি ব্যবস্থাঃ রেল উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৫

টিকেট জালিয়াতিতে রেলের কেউ জড়িত থাকলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে। বুধবার (২৬ মার্চ) সকালে কমলাপুরে ঢাকা-ভৈরব-ঢাকা কমিউটার ট্রেন উদ্বোধন শেষে এ কথা বলেন রেল উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি বলেন, যাত্রীদের চাহিদা মাথায় রেখে বিভিন্ন রুটে আরও নতুন নতুন ট্রেন চালু করা হবে। তবে লোকসান থেকে বের না হতে পারলে রেল সেবা কমানো ছাড়া কোনো উপায় থাকবে না বলেও উল্লেখ করেন তিনি।

রেল উপদেষ্টা আরও বলেন, ঢাকার বাইরে উন্নয়নে জোর দিয়ে নামফলকবিহীন উন্নয়নের যুগ সূচনা করতে চায় ইউনূস সরকার।

এসময় রেলে দুর্নীতি ও অপচয় বন্ধে কাজ চলছে বলেও জানান এ উপদেষ্টা।

এদিকে এবারের রেলপথের ঈদযাত্রায় ভোগান্তি পরিবর্তে স্বস্তিতে ঢাকা ছাড়ছেন যাত্রীরা। গত দুই দিনের তুলনায় কমলাপুর রেলওয়ে স্টেশনে যাত্রীদের কিছুটা ভিড় দেখা গেলেও, সরকারি ছুটির দিন উপলক্ষে যেই ভিড় হবার কথা তেমনটা লক্ষ্য করা যায়নি। সকাল থেকে সবগুলো ট্রেনই কোনো সিডিউল মিস না করে নির্দিষ্ট গন্তব্যে ছেড়ে গেছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা