প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

এক মাসের মধ্যে একই বাজারে দ্বিতীয় অগ্নিকাণ্ড

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৬ মার্চ, ২০২৫

 

খাগড়াছড়ি জেলার দীঘিনালা উপজেলার বোয়ালখালী বাজারে বুধবার (২৬ মার্চ) রাত দেড়টার দিকে ভয়াবহ অগ্নিকাণ্ডে প্রায় ২০টি ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট, স্থানীয় বাসিন্দা, সেনাবাহিনী ও পুলিশের প্রায় তিন ঘণ্টার প্রচেষ্টায় ভোর সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। স্থানীয়দের মতে, আগুনের সূত্রপাত একটি খাবার হোটেল থেকে হতে পারে বলে ধারণা করা হচ্ছে। ফায়ার সার্ভিসের খাগড়াছড়ি স্টেশনের উপ-সহকারী পরিচালক মো. জাকির হোসেন জানান, আগুনে ১৮ থেকে ২০টি ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে এবং ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণে কাজ চলছে।

এদিকে, চলতি মাসের শুরুর দিকে, শনিবার (৮ মার্চ) দিবাগত রাত ৩টার দিকে দীঘিনালার লারমা স্কয়ার বাজারে আরেকটি অগ্নিকাণ্ডে ১২টি দোকান পুড়ে যায়। ফায়ার সার্ভিস, সেনাবাহিনী, পুলিশ ও স্থানীয়দের প্রচেষ্টায় আগুন দ্রুত নিয়ন্ত্রণে আসে। প্রাথমিকভাবে ধারণা করা হয়, ইলেকট্রিক শট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হতে পারে। এই অগ্নিকাণ্ডে প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করা হয়।

উল্লেখ্য, গত বছরের সেপ্টেম্বর মাসে একই বাজারে আরেকটি ভয়াবহ অগ্নিকাণ্ডে অর্ধশতাধিক ব্যবসা প্রতিষ্ঠান পুড়ে যায়।

দীঘিনালা উপজেলায় বারবার অগ্নিকাণ্ডের ঘটনায় ব্যবসায়ী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ বাড়ছে। এ ধরনের দুর্ঘটনা প্রতিরোধে স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানানো হয়েছে।
স্বদেশ /আজাদ

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা