প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

পলাতক সংসদ সদস্যের আয়োজন, শতাধিক নেতার উপস্থিতি

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২৩ মার্চ, ২০২৫

আজ ২৩ মার্চ ২০২৫, কলকাতায় এক বিলাসবহুল ইফতার পার্টির আয়োজন করে পলাতক আওয়ামী সংসদ সদস্য (ফেনী ১) আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম। কলকাতার রাজারহাট নিউটাউন প্লাজার একটি অভিজাত ভেন্যুতে এই ইফতার পার্টির আয়োজন করা হয়।
ইফতার পার্টিতে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে রাদওয়ান মুজিব সিদ্দিক ববি ও তার পরিবার, বাহাউদ্দিন নাসিম, গাজীপুরের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমসহ প্রায় ১০০ জন আওয়ামী লীগ নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
রাজনৈতিক মহলে এই ইফতার পার্টি নিয়ে চলছে নানা আলোচনা। কারণ, আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম একজন পলাতক সংসদ সদস্য। তার আয়োজনে এত বড় ইফতার পার্টি হওয়া নিয়ে প্রশ্ন উঠেছে।
নাম প্রকাশে অনিচ্ছুক একজন আওয়ামী লীগ নেতা জানান, “এই ইফতার পার্টিটি আসলে একটি রাজনৈতিক শো-ডাউন ছিল। এর মাধ্যমে আলাউদ্দিন আহম্মদ চৌধুরী নাসিম তার রাজনৈতিক শক্তি প্রদর্শন করতে চেয়েছেন।”
এদিকে, আগামীকাল একই ভেন্যুতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের আয়োজনে আরেকটি ইফতার পার্টির পরিকল্পনা রয়েছে। এই ইফতার পার্টি নিয়েও রাজনৈতিক মহলে চলছে নানা গুঞ্জন।
অনুষ্ঠানে উপস্থিত একাধিক সূত্রের খবরে জানা যায়, এই ইফতার পার্টিতে আসন্ন রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। পলাতক নেতারা তাদের ভবিষ্যৎ রাজনৈতিক কার্যক্রম নিয়ে আলোচনা করেছেন।
এই ইফতার পার্টিতে আওয়ামী লীগের শীর্ষ স্থানীয় নেতাদের উপস্থিতির কারণে, রাজনৈতিক অঙ্গনে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।
তথ্যসূত্র :জুলকারনাইন সায়ের ফেসবুক পোস্ট
স্বদেশ /আজাদ

 

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা