রাজধানীর একটি অভিজাত হোটেলে আদি ঢাকার ঐতিহ্যবাহী বিদ্যাপীঠ হাম্মাদিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন ছাত্রদের দ্বারা গঠিত হাম্মাদিয়া অ্যালামনাই এসোসিয়েশন কর্তৃক আয়োজিত কার্যকরী কমিটির আলোচনা সভা,দোয়া ও ইফতার অনুষ্ঠিত হয়।
উক্ত সভায় সভাপতিত্ব করেন এসোসিয়েশনের সভাপতি ইমতিয়াজ আহমেদ খাঁন গুড্ডু। সঞ্চালনার দায়িত্বে ছিলেন এসোসিয়েশনের সাধারণ সম্পাদক আনোয়ার হোসেন খাঁন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুহাম্মদ সিদ্দিকুর রহমান চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে ছিলেন মুহাম্মদ সাইফুদ্দিন, মুহাম্মদ সিরাজ মুন্না, মুহাম্মদ জাভেদ হাকিম, কামরুল ইসলাম ও এস আই টিটু প্রমুখ।