বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, সংস্কার ও নির্বাচনকে মুখোমুখি দাঁড় করানো নিঃসন্দেহে রাজনৈতিক উদ্দেশ্যমূলক।
তিনি আজ শুক্রবার (২১ মার্চ) বিকেলে রাজধানীর ইস্কাটনের লেডিস ক্লাবে পেশাজীবীদের সম্মানে বিএনপি আয়োজিত ইফতার মাহফিলে ভার্চুয়ালি যুক্ত হয়ে এই মন্তব্য করেন।
তারেক রহমানের বক্তব্যের মূল পয়েন্ট:
নির্বাচন ও সংস্কার পরস্পরের পরিপূরক, একে অপরের বিপরীতে দাঁড় করানো রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত।
স্থানীয় নির্বাচন আগে আয়োজনের মাধ্যমে পলাতক স্বৈরাচারকে পুনর্বাসনের সুযোগ তৈরি করা হচ্ছে।
গৌণ ইস্যুকে মুখ্য বানিয়ে ফ্যাসিবাদবিরোধী ঐক্যে সংশয় সৃষ্টি করা হচ্ছে।
সংবিধানকে ইচ্ছেমতো কাটাছেঁড়া করে শেখ হাসিনা ক্ষমতা ধরে রেখেছেন, যা গণতান্ত্রিক প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করেছে।
বর্তমান সরকারের পতনের পর দেশের জন্য নতুন সম্ভাবনা সৃষ্টি হয়েছে, তাই স্বৈরাচারের পুনর্বাসন ঠেকানো জরুরি।
মির্জা ফখরুলের বক্তব্য:
বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন,ঙ
এই ইফতার মাহফিলে বিএনপির শীর্ষ নেতারা, বিভিন্ন পেশাজীবী সংগঠনের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্বদেশ/ আজাদ