বিশিষ্ট শিক্ষাবিদ ও চাঁদপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর মোঃ আব্দুল খালেকের ইন্তেকালে আমরা গভীর শোক প্রকাশ করছি (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তাঁর মৃত্যুতে শিক্ষাঙ্গন এক অভিজ্ঞ ও মেধাবী শিক্ষকের অভাব অনুভব করবে, যা সহজে পূরণ হওয়ার নয়।
প্রফেসর মোঃ আব্দুল খালেক বার্ধক্যজনিত কারণে গত ১৮ মার্চ (মঙ্গলবার) ভোর রাতে ঢাকার মিরপুর কাজীপাড়াস্থ নিজ বাসভবনে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য শুভানুধ্যায়ী রেখে গেছেন। পরে তাঁর গ্রামের বাড়ি কুমিল্লা জেলার হোমনা উপজেলায় পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয়।
প্রফেসর আব্দুল খালেক চাঁদপুর সরকারি কলেজের নবম অধ্যক্ষ ছিলেন এবং ১৯৯৬ সালে অবসর গ্রহণের পরও শিক্ষা ক্ষেত্রে তাঁর অবদান অব্যাহত রাখেন। তিনি কুমিল্লার হোমনা কলেজে কিছু সময়ের জন্য দায়িত্ব পালন করেন এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের ইতিহাস বিভাগের একজন বিশিষ্ট শিক্ষাবিদ হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেন।
আমরা মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি। আল্লাহ তায়ালা তাঁকে জান্নাতুল ফেরদৌস দান করুন। আমিন।
স্বদেশ/ আজাদ