প্রিন্ট তারিখ: ১৭ নভেম্বর, ২০২৬
Logo

৪০ জন রোগীর বিদেশে চিকিৎসার খরচ ২০ কোটি টাকা

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২০ মার্চ, ২০২৫

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে গুরুতর আহত রোগী অ্যাটেনডেন্ট এবং রোগীদের সঙ্গে থাকা একজন দোভাষীসহ আহতদের চিকিৎসা, যাতায়াত, আবাসন, খাবার, ভিসা ও পাসপোর্ট, ব্যাংকচার্জ ও আনুষঙ্গিক খরচ হিসেবে প্রায় ২০ কোটি টাকা খরচ হয়েছে।

বৃহস্পতিবার (২০ মার্চ) উপদেষ্টা পরিষদের সভায় এই ব্যয়ের বিবরণ উপস্থাপন করা হয়।

আন্দোলনে আহত ৪০ জন রোগীর বিদেশে চিকিৎসার খরচ, রোগীদের সঙ্গে থাকা ২৫ জন অ্যাটেনডেন্ট, দোভাষী খরচসহ অন্যান্য খরচ দেখানো হয়েছে ১৯ কোটি ৭৯ লাখ ৫৬ হাজার ৯৪০ টাকা। ব্যয়ের বিবরণ স্বাস্থ্য সেবা বিভাগ উপদেষ্টা পরিষদকে জানিয়েছে।

Acting Editor: Nasim Ahmed. Copyright © 2026  Swadesh Bangla All rights reserved. Office: 476/C/1, DIT Road, Dhaka - 1219. Phone: 09696-033514

অনলাইন সংস্করণ: swadeshbangla24.com | © ২০২৬ স্বদেশ বাংলা